শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

মেঘনায় মাদকসহ গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় ইয়াবাসহ গ্রেফতার এক আসামিকে আদা লতে সোপর্দ করেছে পুলিশ। রোববার (৩ মে) বিকেলে তাকে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-০৫ এ প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা থানার জিডি নং-১০৮, তারিখ ৩ মে ২০২৬ এর ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওইদিন দুপুর প্রায় ১টা ৫০ মিনিটে মানিকারচর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মানিকারচর ইউনিয়নের আব্দুল্লাহর মোড় সংলগ্ন নতুন সড়কের পাশে আমবাগানের সামনে কয়েকজন ব্যক্তি অবৈধ মাদক বিক্রি করছে।

সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নিতে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে মোঃ মিনহাজ প্রঃ মিরাজ (২৯) নামের এক ব্যক্তি। এসময় পুলিশের ধাওয়া ও উপস্থিত ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আসামির জিন্স প্যান্টের ডান পাশের পকেট থেকে নীল রঙের পলিথিনে রাখা ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ৫ দশমিক ২ গ্রাম। ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয় এবং সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মিনহাজ জানায়, সে দীর্ঘদিন ধরে মেঘনা থানা এলাকায় তরুণদের কাছে ইয়াবা বিক্রি করে আসছে। গ্রেফতারের সময় ধস্তাধস্তিতে সামান্য আহত হলে তাকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার প্রাথমিক তদন্তে আসামির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।এছাড়া থানার রেকর্ড ও সিডিএমএস যাচাই করে জানা যায়, এর আগেও ঢাকার সবুজবাগ থানায় মাদক সংক্রান্ত একটি মামলায় তার সম্পৃক্ততা রয়েছে।মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেল হাজতে আটক রাখার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews