মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
শহর পরিচ্ছন্ন রাখেন যারা, তাদের বসতিতেই আবর্জনার স্তুপ: শেরপুরের হরিজন পল্লীতে চরম দুর্ভোগ ! মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল ! গোবিন্দগঞ্জে তুলশী চাষ করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে নারী উদদোক্তা মমতাজ আক্তার রাজশাহী বাগমারার হাট গাঙ্গোপাড়া  উচ্চবিদ্যালয়ের  ুএকাডেমি ভবনের ভিক্তির স্থাপন ! গোমস্তাপুরে আই নশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।  নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগাতে গিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ! কাঁঠালভিত্তিক শিল্প গড়ে তুলতে কার্যকর উদ্যোগ প্রয়োজন ! আধুনিক কৃষি প্রযুক্তি ও উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার। দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় ১০৫ পরিবারের বিশুদ্ধ পানির ব্যবস্থা ! বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত !

৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬

প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে
৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে অচিরেই ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে। হাসপাতালের সেবার মান ও সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় জনবল ও বিশেষজ্ঞ চিকিৎসকের শূণ্যপদ পূরণ করা হবে। এমআরআই সহ আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা হবে। বর্তমান সরকারের দেয়া স্বাস্থ্যসেবার সকল প্রকার সুযোগ সুবিধা দোরগোড়ার জনগোষ্ঠীর মাঝে নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি দিক নির্দেশনা প্রদান করেন। রবিবার স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন এসব বলেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হক বাচ্চু, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. মোন্তাজ উদ্দিন প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোসা. আফরোজা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিসেলী ঘোষ মুনমুন, মেডিকেল অফিসার ডা. ফারজানা হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা বিথী রানী দাস, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. আবুল হোসেন আকাশ, এনজিও প্রতিনিধি পলাশ হিউবার্ট গমেজ, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. মমতাজ উদ্দিন মাষ্টার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews