শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আইজেএফের ৫ দাবি!

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস,গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আইজেএফের ৫ দাবি

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং অনুসন্ধানী সাংবাদিকতার অবাধ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরাম (আইজেএফ)। সংগঠনটি বলেছে, স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র, জবাবদিহিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।

রোববার (৩ মে) এক যৌথ বিবৃতিতে আইজেএফের সভাপতি রেজাউল করিম রেজা এবং সাধারণ সম্পাদক কে এম আব্দুল মজিদ বলেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। সংবাদ সংগ্রহ ও প্রকাশে বাধা, সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি, মিথ্যা মামলা এবং আইনের অপপ্রয়োগের মাধ্যমে মতপ্রকাশের পরিসর ক্রমেই সংকুচিত হচ্ছে।নেতৃদ্বয় আরও বলেন, সাংবাদিকদের পেশাগত জীবনে অনিশ্চয়তা, বেতন বৈষম্য এবং ওয়েজবোর্ড বাস্তবায়নের অভাব একটি বড় সংকট হিসেবে দেখা দিয়েছে। এর ফলে গণমাধ্যমকর্মীদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।বিবৃতিতে আইজেএফ পাঁচ দফা দাবি তুলে ধরে। দাবিগুলো হলো—

১. সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
২. সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা।
৩. মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে প্রয়োজনীয় আইনগত সংস্কার এবং আইনের অপপ্রয়োগ বন্ধ করা।
৪. সব গণমাধ্যমে ন্যায্য বেতন কাঠামো ও ওয়েজবোর্ড বাস্তবায়ন করা।
৫. অনুসন্ধানী সাংবাদিকতার স্বাধীন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

আইজেএফ নেতারা বলেন, দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার রোধে একটি শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। জনগণের জানার অধিকার নিশ্চিত করতে অনুসন্ধানী সাংবাদিকতার কোনো বিকল্প নেই।বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে তারা সেইসব সাংবাদিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানান, যারা সত্য প্রকাশের জন্য জীবনের ঝুঁকি নিয়েছেন। একই সঙ্গে তারা দৃঢ়ভাবে বলেন, “জার্নালিজম কোনো অপরাধ নয়।”বিবৃতির শেষে মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার পক্ষে সংশ্লিষ্ট সকলের প্রতি সংহতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews