প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬ || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৬
পীরগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
পীরগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ ও পুনর্বাসন সহায়তা হিসেবে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঝড়ে ক্ষতিগ্রস্থ ২০টি পরিবারের মাঝে ১ বান ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
অতিরিক্ত ঝড় বৃষ্টির কারণে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ঘড় বাড়ি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এতে অনেক অসহায় পরিবারের ঘরের টিন নষ্ট হয়ে যায়। সেই ধারাবাহিকতায় আজকের এই ঢেউটিন বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও -৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তারিফুল ইসলাম, ৬ নং পীরগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মোখলেছুর রহমান চৌধুরী, জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান, ভোমরাদহ ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত আব্দুল মজিদ সহ আরও অনেকে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত