সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
শহর পরিচ্ছন্ন রাখেন যারা, তাদের বসতিতেই আবর্জনার স্তুপ: শেরপুরের হরিজন পল্লীতে চরম দুর্ভোগ ! মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল ! গোবিন্দগঞ্জে তুলশী চাষ করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে নারী উদদোক্তা মমতাজ আক্তার রাজশাহী বাগমারার হাট গাঙ্গোপাড়া  উচ্চবিদ্যালয়ের  ুএকাডেমি ভবনের ভিক্তির স্থাপন ! গোমস্তাপুরে আই নশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।  নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগাতে গিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ! কাঁঠালভিত্তিক শিল্প গড়ে তুলতে কার্যকর উদ্যোগ প্রয়োজন ! আধুনিক কৃষি প্রযুক্তি ও উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার। দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় ১০৫ পরিবারের বিশুদ্ধ পানির ব্যবস্থা ! বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত !

পাবনায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও সাংবাদিক নীতিমালা তৈরীর  দাবি তুলে পাবনায় পালিত হলো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬।
গতকাল (৩ মে) রবিবার দুপুরে পাবনা ইয়াং জার্নালিস্ট ফোরামের আয়োজনে শহরের ক্যাফেটেরিয়া মিলনায়তন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় তরুণ সাংবাদিকদের সমস্যা, সম্ভাবনা ,নীতিমালা প্রণয়ন, ও নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবি জানাযন বক্তারা। মুক্ত আলোচনায় বক্তারা অতি দ্রুত গণমাধ্যম নীতিমালা আইন বাস্তবায়ন না হলে পাবনা থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সমকাল ও এনটিভির স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমান।

ইয়াং জার্নালিস্ট ফোরাম পাবনার সভাপতি তারেক খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রনি ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার ও ইয়াং জার্নালিস্টের নির্বাহী সদস্য খালেদ হোসেন পরাগ, পাবনা রিপোর্টার্স ইউনিটির  সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ড্যাব পাবনা  শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আহমেদ মোস্তফা নোমান, সাংবাদিক আর কে আকাশ, এস এম মাহবুব আলম, রবিউল ইসলাম রনি, আব্দুল কাইয়ুম তমাল, রেজা নাবিল, সাদাত বাহার, সাদমান সাকিব, নীরব , এস এম পারভেজ, সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের সদস্যসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews