রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

গোবিন্দগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে ইয়াবাসহ যুবক আটক 

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬



গোবিন্দগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে ইয়াবাসহ যুবক আটক 
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকার পান্থাপাড়া মহল্লার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও এক পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত প্রায় ৮টার দিকে গোবিন্দগঞ্জ থানার এসআই মোঃ মমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পান্থাপাড়া মৌজাস্থ ভাই ভাই আবাসিক হোটেলের ৯ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও হেলাল উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক হেলাল উদ্দিন কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকার মোহাম্মদ আলীর ছেলে। এসময় তার দেহ তল্লাশি ও একটি জিপার ব্যাগ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ২০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে একটি কালো রঙের স্মার্টফোনও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ উপজেলার পান্থাপাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ আজাহার আলী (৫০) কে পলাতক আসামী করা হয়েছে। পুলিশ জানায়, আটক আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে পলাতক আসামীর সহযোগিতায় ইয়াবা ব্যবসার কথা স্বীকার করেছে।
গোবিন্গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার (৩ মে ২০২৬) ভোরে মামলাটি নথিভুক্ত করা হয়।
পুলিশ জানায়,পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews