1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
পীরগঞ্জে নাকাটিহাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদ-উল-আজহা সম্প্রীতি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত ! মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি ! ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশভাউচার পেলেন সোহাগ খান ! জয়পুরহাটে দাখিল পরীক্ষার নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ ! সীতাকুণ্ডে হযরত আবু বকর সিদ্দিক (রা.) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ! আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ! ​তরুণদের তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে দাম বাড়ানোর জোরালো দাবি ! বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে ! নদীর হারিয়ে যাওয়া বৈরালী মাছ চাষকরণে মাছ চাষীদের মাঝে উপকরণাদি বিতরণ! মেঘনায় ভূমিসেবা মেলার উদ্বোধন তিনদিনব্যাপী মেলায় মিলবে ফ্রি ভূমি সেবা !

পীরগঞ্জে নাকাটিহাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

শেখ সমশের, আলীপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬

পীরগঞ্জে নাকাটিহাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

 

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার নাকাটিহাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ তৈয়বর রহমান ও সহকারী শিক্ষক হায়দার আলী গত ২৫/০৮/২০২৪ ইং তারিখে জেলা শিক্ষা অফিসার ঠাকুরগাঁও বরাবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের দীর্ঘদিন পেরিয়ে গেলেও জেলা শিক্ষা অফিসার এখনও পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ না করায় ঐ স্কুলের শিক্ষক বৃন্দ ও স্থানীয় লোকজনের মধ্যে অস্তোষ দেখা দিয়েছে। ওই সময়ের প্রধান শিক্ষক নুরুল আমিন অতি গোপনে মাসুমা রশিদকে গত ০১/০১/২০২৪ইং তারিখে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়ম বর্হিভুত ভাবে মাসুমা রশিদকে নিয়োগ প্রদান করেন। গত ০১/০১/২০২৪ইং তারিখে সহকারী প্রধান শিক্ষক হিসেবে মাসুমা রশিদ ওই স্কুলে যোগদান করার পরেও ২০২৪ সালের জানুয়ারী মাসে তিনি সহকারী শিক্ষকের বেতন উত্তোলন করেন। অপ্রচলিত পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন প্রধান শিক্ষক। এলাকার লোকজনের মাঝে বা শিক্ষকদের মাঝে প্রচার করা অথবা নিয়োগ বিজ্ঞপ্তির ফটোকপি বিদ্যালয়ে নোটিশ বোর্ডে টাঙ্গানোর নিয়ম থাকলেও প্রধান শিক্ষক ও নিয়োগ কমিটি কোন কিছুকেই তোয়াক্কা না করে অতি গোপনে মাসুমা রশিদকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া কোন প্রতিষ্ঠান থেকে এ বিষয়ে তদন্ত আসলে প্রধান শিক্ষক নুরুল আমিন বর্তমানে অবসর প্রাপ্ত, তিনি মোটা অংকের টাকা ঘুষ দিয়ে তদন্তকারী কর্মকর্তাকে ম্যানেচ করে ফেলেন। ফলে নিয়োগের অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িত কারীদের আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না। এ ছাড়া পরিদর্শক নাজিম উদ্দিন দূর্নীতির নিরপেক্ষ তদন্তে তার ভূমিকা সন্তোষ জনক নয় বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সহকারী প্রধান শিক্ষক মাসুমা রশিদ জানায়, নিয়ম অনুযায়ী আমার নিযোগ হয়েছে এবং দূর্নীতির বিষয়গুলো তিনি অস্বীকার করেন। এ ব্যাপারে নিরপেক্ষ তদন্ত করে মাসুমা রশিদের নিয়োগ বাতিল পূর্বক তার ও ওই সময়ের প্রধান শিক্ষক নুরুল আমিন এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে এলাকাবাসী ও শিক্ষক সমাজ জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট