1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১১ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ :
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ শরীয়তপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতা সমাপ্ত প্রবাসীর স্ত্রীর সাহসী লড়াই বিনিময়ে ৪ সন্তানসহ যাযাবর জীবন! মাতৃজাতির মর্যাদা ও নিরাপত্তা! গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক আড়াইহাজারে পৌরসভার নির্দেশ উপেক্ষা, নোটিশ অমান্য করেই চলছে ভবন নির্মাণ! শেরপুর হাসপাতালে নতুন পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. আমিরুল ইসলামের যোগদান। বাগমারার অবৈদ্ধ পুকুর খননের দায়ে  ভ্রাম্যমান আদালতে ১ জনের কারাবাস। শেরপুরে সড়ক অবরোধে অচল মহাসড়ক  ভোগান্তিতে হাজারো যাত্রী। রামগতিতে স্ত্রীর জন্য  মাকে পিটিয়ে স্ত্রীর ৯শর্ত মানতে না পেরে যুবকের আত্মহত্যার অভিযোগ। নড়িয়ায় চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে প্রাণি বিতরণ

গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রমজান আলী , রাজশাহী
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
গ্লোবাল আইটি রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
গত রবিবার ০২/০৫/২০২৬ইং বিকাল ৪ ঘটিকার সময়    রাজশাহী সপুরা গ্লোবাল নার্সিং কলেজে, সরকারি অর্থায়নে সম্পূর্ণ বিনামূল্যে ৩ মাস মেয়াদী আইটি প্রশিক্ষণ কর্মসূচির ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  শ্রী অসিম  কুমার,সরকার, উপ-সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।
অনুষ্টানে সভাপতিত্ব  করেন গ্লোবাল নার্সিং কলেজ ও গ্লোবাল আইটি, রাজশাহীর চেয়ারম্যান এডভোকেট মো: আরমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আরিফুল ইসলাম, সহকারী পরিচালক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি), রাজশাহী।
এছাড়াও উপস্থিত ছিলেন কামরুন নাহার ডায়না, প্রকল্প পরিচালক, গ্লোবাল আইটি ও পরিচালক, গ্লোবাল নার্সিং কলেজ, রাজশাহী; ডা: কাওসারুন্নাহার, বিভাগীয় প্রধান, কমিউনিটি মেডিসিন, রাজশাহী মেডিকেল কলেজ এবং রজব আলী খন্দকার, এমডি, গ্লোবাল নার্সিং কলেজ, রাজশাহী। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, প্রশিক্ষক ও শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। আর প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন,  Md Ekbal kabir-GDF, Md. Al Emran Ridoy-GDF, Md Abu Sayed-WD, Md Asif Ahmed-GD, Shabrina aktar shanta -GD.
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথি বলেন, গ্লোবাল আইটির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা দক্ষ জনশক্তি তৈরি হবে। যা দেশ ও দেশের বাইরে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। এছাড়াও বিশেষ অতিথি মো: আরিফুল ইসলাম বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর এবং দক্ষতা অর্জনের মাধ্যমে ঘরে বসেই দেশ-বিদেশে কাজ করার সুযোগ তৈরি হচ্ছে। তিনি বলেন, Graphic Design, Web Design & Development এবং Digital Content Management-এর মতো কোর্সগুলো বর্তমানে চাকরি ও ফ্রিল্যান্সিং মার্কেটে অত্যন্ত চাহিদাসম্পন্ন।
তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীরা শুধু দক্ষতাই অর্জন করবে না, বরং আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে পারবে। বেকারত্ব দূরীকরণ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মো: আরিফুল ইসলাম আয়োজক প্রতিষ্ঠান গ্লোবাল আইটি, রাজশাহী এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান এডভোকেট মো: আরমান আলীকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি প্রশিক্ষণার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ ও মনোযোগ সহকারে দক্ষতা অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে আয়োজকরা প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক সফলতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট