1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মেঘনায় নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ শরীয়তপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতা সমাপ্ত প্রবাসীর স্ত্রীর সাহসী লড়াই বিনিময়ে ৪ সন্তানসহ যাযাবর জীবন! মাতৃজাতির মর্যাদা ও নিরাপত্তা! গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক আড়াইহাজারে পৌরসভার নির্দেশ উপেক্ষা, নোটিশ অমান্য করেই চলছে ভবন নির্মাণ! শেরপুর হাসপাতালে নতুন পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. আমিরুল ইসলামের যোগদান। বাগমারার অবৈদ্ধ পুকুর খননের দায়ে  ভ্রাম্যমান আদালতে ১ জনের কারাবাস। শেরপুরে সড়ক অবরোধে অচল মহাসড়ক  ভোগান্তিতে হাজারো যাত্রী। রামগতিতে স্ত্রীর জন্য  মাকে পিটিয়ে স্ত্রীর ৯শর্ত মানতে না পেরে যুবকের আত্মহত্যার অভিযোগ। নড়িয়ায় চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে প্রাণি বিতরণ

মেঘনায় নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আবুল কাশেম মেঘনা (কুমিল্লা)
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬

কুমিল্লা মেঘনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেঘনা উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ মে) মেঘনা উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ড. খন্দকার মারুফ হোসেন। তিনি তার বক্তব্যে দলকে আরও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ রমিজ উদ্দিন লন্ডনী। সঞ্চালনা করেন সদস্য সচিব জনাব এম.এম. মিজানুর রহমান।
উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সালাউদ্দিন সরকার সহ যুগ্ম আহ্বায়ক সলিমউল্লাহ মোহাম্মদ, মোঃ জয়নাল আবেদীন সরকার, দিলারা শিরিন, ডা. আব্দুল কাইয়ুম, অধ্যাপক ড. নজরুল ইসলাম, প্রফেসর মোঃ শহিদুল ইসলাম, মোঃ আব্দুর গফফার, মোঃ আনিছুর রহমান, মোঃ আব্দুল মতিন, মোঃ হুমায়ুন কবির, মোঃ আবু ইউসুফ নয়ন, মোঃ আব্দুল কাদির, মোঃ সিদ্দিকুর রহমান, প্রফেসর মোঃ হাবিবুর রহমান ও মোঃ জহিরুল ইসলামসহ মোট ১৮ জন দায়িত্ব পেয়েছেন। কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে সাবেক চেয়ারম্যানসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মোঃ শহিদুল্লাহ সরকার, আবুল বাশার, অধ্যাপক মোঃ রেজাউল করিম, গোলাম মহিউদ্দিন মোহন, নুর মোহাম্মদ, মোঃ অহিদুজ্জামান, মোঃ মিলন মেম্বার, অ্যাডভোকেট মোঃ কামরুজ্জামান, মোঃ সালাউদ্দিন মোল্লা, ডা. হাবিব উল্লাহ, ডা. শাহাব উদ্দিন, মোঃ মাকসুদ, আব্দুল মালেক, মোঃ জাকির হোসেন, আব্দুল গফফার, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মনির হোসেন মেম্বার, মোঃ বাহাউদ্দিন হাউদ, মোঃ বাবুল সরকার ও মোঃ আলম চানসহ মোট ৩৯ জন।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা নবগঠিত কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।
সভা শেষে দলীয় কার্যক্রম জোরদার ও ভবিষ্যৎ কর্মসূচি সফল করার লক্ষ্যে নবগঠিত আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত এবং সভায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট