1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ! মাদক সিন্ডিকেটের দখলে বটতৈল ! সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা ! সোনাইমুড়ীতে দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার-৩ ! সিলেটে অপরাধ জগতের অন্তরালে বাপ্পির ভয়ংকর ফাঁদ !  সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় ! কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশলীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ! চাটখিলে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন: স্মারকলিপি হস্তান্তর ! তারাগঞ্জে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক ! চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ অসহায় ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ।

গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

মুহাম্মদ আতিকুর রহমান, গাজীপুর
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬

গাজীপুরে নব প্রতিষ্ঠিত সর্বজনীন অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে গাজীপুর মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ফাউকাইল মন্ডলবাড়ী এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রামের আনোয়ারা তালসরা-মুৎসুদ্দীপাড়া বিবেকারাম বিহারের অধ্যক্ষ ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপদেষ্টা সৌম্যসারথী ভদন্ত শাসনমিত্র মহাথেরো। তিনি তার বক্তব্যে বৌদ্ধ ধর্মের মানবকল্যাণমূলক শিক্ষা, সহনশীলতা ও শান্তির বাণী তুলে ধরেন। তিনি বলেন, এ ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান সমাজে নৈতিকতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত শ্রীমৎ বসুমিত্র মহাথেরো।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সর্বজনীন অজন্তা বৌদ্ধ বিহারের প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা এবং সঙ্ঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি প্রজ্ঞা সারথি কর্মবীর ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো।স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বাবু শিমুল বড়ুয়া। তিনি তার বক্তব্যে কালাচাঁদপুর ও নদ্দাবাসী বৌদ্ধ প্রতিনিধিসহ উপস্থিত সকল অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ উদ্যোগের সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। সঞ্চালনা করেন গাজীপুর বুড্ডিস্ট কমিউনিটির সহ-সাধারণ সম্পাদক বাবু অনিমেষ বড়ুয়া। এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আব্দুল করিম, সদর মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফাহাদ হোসেন লিটন, গাজীপুর সিটির ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেনসহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই বিহার ও ধ্যান কেন্দ্রটি এলাকায় ধর্মীয় চর্চা, নৈতিক শিক্ষা ও মানসিক প্রশান্তির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। উল্লেখ্য, গাজীপুর বৌদ্ধ কমিউনিটির উদ্যোগে প্রতিষ্ঠিতব্য এ বিহার ভবিষ্যতে ধর্মীয় অনুষ্ঠান, ধ্যানচর্চা ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট