শুক্রবার পীরগঞ্জ উপজেলায় যথাযথ মর্যদায় ও শান্তিপূর্ন পরিবেশে আন্তর্জাতিক মহান মে দিবস ২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১০.০০ টায় উপজেলার ১৯টি শ্রমিক সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও শ্রমিকরা পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে জমায়েত হয়।
পীরগঞ্জ ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের বিশাল র্যালিতে নের্তৃত্ব দেন উক্ত সংগঠনের আহবায়ক, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি বিএনপির নেতা মোঃ সামশুল হক সামু। অপর দিকে যৌথ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাহেব আলী ১৯টি শ্রমিক সংগঠনের বিশাল র্যালিতে নের্তৃত্ব দেন। এছাড়া সকাল ১০.০০ টায় সকল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মহান মে দিবস এর কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানি সরদার। অন্যান্যর মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, থানা অফিসার ইনাচার্জ মোঃ ইকবাল হোসেন প্রামানিক, জামাত ইসলামের আমির মোঃ বাবুল হোসেন, সাবেক আমির মোঃ আবুল কাশেম, যৌথ শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ সাহেব আলী, সাধারণ সম্পাদক চান মিয়া,পীরগঞ্জ ট্রাক ও ট্যাংলরি শ্রমিক ইউনিয়ন আহ্বায়ক মোঃ সামশুল হক সামু, শ্রমিক নেতা মোঃ শরিফুল ইসলাম, শ্রমিক নেতা মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, শ্রমিক নেতা মোঃ আশরাফুল ইসলাম সহ ১৯টি শ্রমিক সংগঠনের নেতাকর্মী, শ্রমিক, পুলিশ প্রশাসন, সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ পাবলিক মাঠে শ্রমিকদের সকল কর্মকান্ডে অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com