1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
টাঙ্গাইলে মহান মে দিবসে নির্মাণ শ্রমিক ফেডারেশনের বর্ণাঢ্য আয়োজন - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের স্কুল ফিডিং কর্মসূচি: কমেছে ঝরে পড়া, বেড়েছে উপস্থিতি! কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের । বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার ! মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ! জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের ট্রেইনারের বিরুদ্ধে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! চরভূমি দখলে আলিপুর ও তিতাসের বাটেরা গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত অনেক! মেঘনায় দেলোয়ার হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার! সোনারগাঁয়ে ধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই আসামি!  কার্পেটিংয়ে বদলে যাচ্ছে বগা-ধাউরাভাঙ্গা সড়ক, স্বস্তি ফিরছে জনজীবনে!

টাঙ্গাইলে মহান মে দিবসে নির্মাণ শ্রমিক ফেডারেশনের বর্ণাঢ্য আয়োজন

শাহ আলম, টাঙ্গাইল
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে টাঙ্গাইলে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন (টাঙ্গাইল জেলা শাখা) এর উদ্যোগে বর্ণাঢ্য ও দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।

১মে (শুক্রবার) সকালে শহরের বিভিন্ন সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নির্মাণ শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।জেলা শাখার সভাপতি হারুন অর রশিদ হারুন এবং সাধারণ সম্পাদক এনামুল হকের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে শ্রমিকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ব্যান্ডপার্টির সুরে শ্রমিকদের আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন, যা এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদার এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।আয়োজকরা জানান, শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং তাদের জীবনমান উন্নয়নের দাবিকে আরও জোরালো করতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।মে দিবসকে ঘিরে টাঙ্গাইলের শ্রমজীবী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উদযাপনের আমেজ লক্ষ্য করা গেছে।

 

শাহ আলম,

টাঙ্গাইল প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট