1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ক্যান্সারে আক্রান্ত জেলে পরিবারের গৃহবধূ: বাঁচাতে প্রয়োজন মানবিক সহায়তা - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু ! চাটখিল উপজেলা প্রাণিসম্পদ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত । জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে  না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী  কালীগঞ্জ চাঞ্চল্যকর শিশু তাবাচ্ছুম হত্যা  সাড়ে তিন মাসেই বিচারকার্য শুরু  বুধবার থেকে সাক্ষ্যগ্রহণ ! স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী  মেঘনায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান ! বাউফলে ১০ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার । অপপ্রচার নয়. সহযোগিতা চাই, কালীগঞ্জ থানার ওসি ! গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত !

ক্যান্সারে আক্রান্ত জেলে পরিবারের গৃহবধূ: বাঁচাতে প্রয়োজন মানবিক সহায়তা

গোলাম কিবরিয়া, বাউফল (পটুয়াখালী)
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬

 

পটুয়াখালীর বাউফল উপজেলার ৩ নং ধুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঘুরচাকাটি গ্রামের জেলে পরিবারের গৃহবধূ মোসা. জেসমিন বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তার চিকিৎসার ব্যয়ভার বহনে অক্ষম হয়ে পড়েছে পরিবারটি, ফলে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করা হয়েছে।

জানা যায়, জেসমিন বেগমের স্বামী মিন্টু সিকদার পেশায় একজন জেলে এবং জেসমিন বেগমের তিন কন্য সন্তান রয়ে। বড় মেয়ে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী, মেজো মেয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে এবং ছোট মেয়ে যার বয়স মাত্র দুই মাস । জেসমিন বেগম দীর্ঘ ৭ বছর ধরে এই মরণঘাতী ক্যান্সার  রোগ শরীরে বহন করে বেড়াচ্ছেন।মিন্টু সিকদার  তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অল্প আয়ে সংসার চালানোই যেখানে কষ্টসাধ্য, সেখানে স্ত্রীর ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে চিকিৎসার খরচ জোগাতে গিয়ে ধার-দেনা করে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। মিন্টু শিকদার অন্যের জমিতে শখুপরি ঘর বানিয়ে সেখানে পরিবারের পরিজন  নিয়ে বসবাস করেন । এমতাবস্থায় জেসমিন বেগমের চিকিৎসা করানো দুঃসহ ব্যাপার। যেখানে তাদের দুবেলা দুমুঠো ভাত খাওয়াই কষ্টসাধ্য ব্যাপার, সেখানে জেসমিন বেগমের চিকিৎসা তো দূরের কথা।

বর্তমানে জেসমিন বেগমের উন্নত চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, যা এই দরিদ্র পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। এ অবস্থায় সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার জন্য আকুল আবেদন জানিয়েছেন তার স্বামী ও পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানান, সময়মতো যথাযথ চিকিৎসা নিশ্চিত করা গেলে জেসমিন বেগম সুস্থ হয়ে উঠতে পারেন। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সকলের কাছে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

যোগাযোগ ও সহায়তা পাঠাতে:

📞 মোবাইল: ০১৭৫১৪৮৬৬৪৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট