1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মেঘনায় ভাঙাচোরা রাস্তায় : দুর্ভোগে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
চাকরি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ৪৩৮২ কর্মকর্তা-কর্মচারী! মেঘনায় ভাঙাচোরা রাস্তায় : দুর্ভোগে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ২০ হাজার কি.মি. খাল খনন ও পুনঃখনন করা হবে: মন্ত্রী এ্যানি মোঃ রফিকুল আলম এর শ্রমিক দিবসের অভিনন্দন! মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে প্রধান বাধা পুলিশ! দৃষ্টিপাত: রাজারহাটের উন্নয়ন ভাবনা মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালবৈশাখী ঝড় ও অতিবৃষ্টিতে দীঘিনালায় কৃষকের স্বপ্ন ভেসে গেল! ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের ঐতিহ্যবাহী জনতা উচ্চ বিদ্যালয় ফুলদী অন্যের জমি থেকে জোর পূর্বক মাটি কেটে নিয়ে জবরদখল করার চেষ্টার বিষয়ে থানায় অভিযোগ!

মেঘনায় ভাঙাচোরা রাস্তায় : দুর্ভোগে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ

মুহাম্মদ আবুল কাশেম, মেঘনা (কুমিল্লা) 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজার থেকে চন্দনপুর বাজার পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কের বিভিন্ন স্থানে পিচ ও ইট-পাথর উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে থাকায় পথচারী ও যানবাহন চলাচল হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ।
স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি হলে পানিতে ঢেকে যায় গর্তগুলো, ফলে সেগুলো চিহ্নিত করা যায় না। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি যেন মৃত্যুফাঁদে পরিণত হয়। এতে কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াতে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।ভাঙাচোরা এই সড়কের পাশেই অবস্থিত জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন ঝুঁকি নিয়েই এই রাস্তা ব্যবহার করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত চন্দনপুর মনির আহমদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও একই সড়ক দিয়ে যাতায়াত করে থাকায় তাদের ভোগান্তি আরও বেড়েছে।জানা যায়, এই সড়ক দিয়ে মেঘনা উপজেলার দুটি ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের মানুষসহ পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার বাসিন্দারাও চলাচল করেন। প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ এই সড়ক ব্যবহার করে থাকেন।স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি সংস্কারের এক বছরের মধ্যেই আবারও বেহাল অবস্থায় ফিরে গেছে। তাদের দাবি, নির্মাণকাজের সময় যথাযথ তদারকি না থাকায় নিম্নমানের কাজ হয়েছে।
অটোরিকশা চালক শরীফ মিয়া বলেন, “রাস্তার অবস্থা সব সময়ই খারাপ থাকে। কাজ করার সময় নামমাত্র কিছু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, টেকসই কোনো কাজ হয়নি।” জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “এই রাস্তা দিয়ে আমাদের অধিকাংশ ছাত্র-ছাত্রী ও শিক্ষক যাতায়াত করেন। শুষ্ক মৌসুমে ধুলায় অতিষ্ঠ হতে হয়, আর বর্ষায় পানি জমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।” এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, “ইউএনও স্যারের সঙ্গে কথা বলে আপাতত সড়কটি মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার বলেন, “টানা বৃষ্টির কারণে শুধু এই সড়ক নয়, মেঘনার অনেক সড়কের একই অবস্থা হয়েছে। প্রকৌশলীর সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।” স্থানীয়রা দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট