চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি। মানববন্ধনে অংশগ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা, মিশুক ও ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, মহানন্দা সেতুতে টোল আদায়ের কারণে সাধারণ মানুষ, শ্রমজীবী ও পরিবহন চালকদের অতিরিক্ত ভোগান্তি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে সেতুটিকে টোলমুক্ত ঘোষণা করতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক তরিকুল আলম মোল্লা। তিনি তার বক্তব্যে বলেন, “বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নির্মিত এই সেতু জনগণের স্বার্থে টোলমুক্ত করা সময়ের দাবি। সাধারণ মানুষের দীর্ঘদিনের এই দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।”
এসময় আরও বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এ আন্দোলন চলমান থাকবে এবং জনগণের স্বার্থে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচিও গ্রহণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত