শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

সুখের সন্ধানে আমরা ক’জন: পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

কুমিল্লার দেবিদ্বার উপজেলার কুরুইন গ্রামে সামাজিক উন্নয়নকে লক্ষ্য করে গঠিত সংগঠন “সুখের সন্ধানে আমরা ক জন”-এর পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।

গত ১৭ এপ্রিল (শুক্রবার) অনুষ্ঠিত এক সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় স্থানীয়দের অংশগ্রহণে একটি সংগঠন গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে একটি সমিতি প্রতিষ্ঠার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন মোঃ আবুল কালাম আজাদ। এতে উপস্থিত ছিলেন শাহজামাল হক মাস্টার, মোহাম্মদ আবুল কাদের, আব্দুস সালাম, খলিলুর রহমান মাস্টার এবং চিত্ত রঞ্জন মাস্টারসহ আরও অনেকে। সভার সিদ্ধান্ত অনুযায়ী একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান মোঃ আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান হুমায়ুন কবির (রোমান)। তাদের ওপর সংগঠনের নাম নির্ধারণ এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করা হয়।পরবর্তীতে ২৪ এপ্রিল (শুক্রবার) আহ্বায়ক কমিটির এক সভায় সংগঠনের নাম চূড়ান্ত করা হয় “সুখের সন্ধানে আমরা ক জন”। একই সভায় ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।কমিটির সদস্যরা হলেন: জালাল আহমেদ, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, জালাল আহমেদ খান, আলমগীর হোসেন, গোলাম সারওয়ার খান, বিল্লাল হোসেন, সৈয়দ মাহমুদ হাসান সোহাগ, আমানুল্লাহ খান, ফরিদ উদ্দিন, ফজলুল ইসলাম ফুল মিয়া, সোলায়মান কবির, নাজমুল হাসান চঞ্চল, সাইফুল হোসেন, নিজাম উদ্দিন রহমান মাস্টার, আবু বকর সিদ্দিক, ইমরান সজিব, নাজমুল হাসান, আনোয়ার হোসেন, মনিরুল হক, ফখরুল আলম, সুমন চন্দ্র দেবনাথ, আলীউল্লাহ খান এবং আল আমিন।সংগঠনের নেতৃবৃন্দ জানান, এই সংগঠনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সুন্দর ও আদর্শ সমাজ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews