জয়পুরহাটে সাংবাদিকদের সাথে ‘মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে আমাদের প্রস্তাবনা’ শীর্ষক মতবিনিময় সভা করেছে হেযবুত তওহীদ। সোমবার (২৭ এপ্রিল) জয়পুরহাট জেলা প্রেসক্লাবে এই মতবিনিময় সভার আয়োজন করে হেযবুত তওহীদ। অনুষ্ঠানে জেলার স্থানীয় সাংবাদিক ও হেযবুত তওহীদের নেতৃবৃন্দরা অংশ নেন।
মতবিনিময় সভায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান৷ তিনি বলেন, একমাত্র ইসলামই সত্যিকার অর্থে মানবাধিকার, বাক-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারে। সমাজে মানবাধিকার ও বাক স্বাধীনতা একটি মৌলিক অধিকার। এই অধিকার রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্ব এক ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ, রক্তপাত ও আগ্রাসনের মাধ্যমে দুর্বলের ওপর সবলের অত্যাচার চলছে। বাংলাদেশও এর বাইরে নয়। আজ আমরা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকটের মুখোমুখি। দেশে আন্দোলন হচ্ছে, সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত শান্তি ও মানবাধিকার নিশ্চিত হচ্ছে না। এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন ইসলামের সঠিক শিক্ষা এবং সমাজে তার বাস্তবায়ন। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, বরং আদর্শিক লড়াই ও সঠিক প্রচারণার মাধ্যমে জনসচেতনতা তৈরি করা প্রয়োজন। একমাত্র ইসলামই সত্যিকার অর্থে মানবাধিকার, বাক-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারে। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতি, মানবাধিকার লঙ্ঘন এবং বাক স্বাধীনতা হরণের বৈশ্বিক ও জাতীয় চিত্র তুলে ধরেন। বিশেষ করে ফিলিস্তিন ও মিয়ানমারের চলমান সংকট এবং বাংলাদেশে সাম্প্রতিক সময়ের ‘মব সন্ত্রাস’ বা ‘গ্যাং ভায়োলেন্স’ নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে প্রচলিত শাসনব্যবস্থা ও মতাদর্শের ব্যর্থতা চিহ্নিত করে শান্তি প্রতিষ্ঠায় একটি ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থার রূপরেখা পেশ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী সাহারুল ইসলাম, জয়পুরহাট জেলা সভাপতি মাসুদ রানা চৌধুরী, জয়পুরহাট সদর উপজেলা সভাপতি আবু রায়হান ও পাঁচবিবি উপজেলা সভাপতি আসাদুজ্জামান মুকুল, জেলা গণমাধ্যম সম্পাদক জামাল উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা মানবাধিকার রক্ষা ও উগ্রবাদ নির্মূলে হেযবুত তওহীদের প্রস্তাবনাগুলোর ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, বরং আদর্শিক লড়াই ও সঠিক প্রচারণার মাধ্যমে জনসচেতনতা তৈরি করা প্রয়োজন। তারা সংবাদপত্রের স্বাধীনতা এবং স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com