1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বগুড়ায় কালবৈশাখী ঝড়ে ব্যবসায়ী নিহত - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-এটিএম কামরুল ইসলাম । নতুন পে স্কেল প্রদান সরকারের সময়োপযোগী প্রশংসনীয় উদ্যোগ । বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী । ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা ! পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের ! ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব! হাবিপ্রবিতে সাবেক গাড়ি চালকের বেতন বৈষম্যের অভিযোগ ! দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির লেক দর্শনার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ! ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে চৌদ্দগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে সিএনজি চালক খুন; গ্রেফতার-৩ ! বাজেট বক্তব্য শুরু করেছেন অর্থমন্ত্রী !

বগুড়ায় কালবৈশাখী ঝড়ে ব্যবসায়ী নিহত

বাদশা আলম, বগুড়া 
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
বগুড়ার গাবতলী উপজেলায় কালবৈশাখী ঝড়ে দোকানের ওপর বটগাছ উপড়ে পড়ে উমা চন্দ্র (৫২) নামের এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন।সোমবার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। উমা চন্দ্র গাবতলী উপজেলার চকরাধিকা পশ্চিম পাড়া গ্রামের মৃত কালিদাসের ছেলে। তিনি লাঠিগঞ্জ বাজারে নিজের পানের দোকানেই রাতে ঘুমিয়ে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর রাত সাড়ে ৩টার দিকে গাবতলী এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় লাঠিগঞ্জ বাজারে উমা চন্দ্রের পানের দোকানের পাশে থাকা একটি পুরোনো বটগাছ উপড়ে  দোকানে পড়ে। এতে দোকানটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা উমা চন্দ্র গাছের নিচে চাপা পড়েন। খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের একটি টিম  ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর গাছের নিচ থেকে উমা চন্দ্রের মরদেহ উদ্ধার করা হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট