1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, গৃহবধূকে মারধর ও লুটের অভিযোগ! - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-এটিএম কামরুল ইসলাম । নতুন পে স্কেল প্রদান সরকারের সময়োপযোগী প্রশংসনীয় উদ্যোগ । বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী । ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা ! পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের ! ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব! হাবিপ্রবিতে সাবেক গাড়ি চালকের বেতন বৈষম্যের অভিযোগ ! দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির লেক দর্শনার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ! ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে চৌদ্দগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে সিএনজি চালক খুন; গ্রেফতার-৩ ! বাজেট বক্তব্য শুরু করেছেন অর্থমন্ত্রী !

রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, গৃহবধূকে মারধর ও লুটের অভিযোগ!

‎সানোয়ারুল ইসলাম সোহান, রংপুর
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

‎‎রংপুরের গংগাচড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, মারধর, শ্লীলতাহানি ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল তাদের সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, গংগাচড়া থানার উমর উত্তরপাড়া (গজঘন্টা) এলাকার বাসিন্দা মোঃ আব্দুর রশীদ (৪৬) ক্রয়সূত্রে জমির মালিক হয়ে সেখানে বসতবাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। পাশাপাশি জমিতে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করছিলেন। তবে একই এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার জমি জবরদখলের চেষ্টা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। ‎গত ১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে অভিযুক্ত  নওয়াবের নেতৃত্বে মোহাম্মদ আলী, আবু তালেব, মীম,ও অজ্ঞাত ১০/১২ জন লাঠিসোটা ও লোহার রড নিয়ে রশীদের বাড়ির কাছে এসে জমির দখল ছেড়ে দিতে হুমকি দেয়। এতে তিনি অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়। ‎এর প্রায় চার মাস পর আবারও উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, রশীদের স্ত্রী রেজোওয়ানা বেগমকে উদ্দেশ্য করে গালিগালাজ করা হলে তিনি প্রতিবাদ করেন। এ সময় প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে তার বাড়িতে হামলা চালায়, টিনের ঘরের গেট ও দরজা ভেঙে তাকে টেনে-হিঁচড়ে বাইরে এনে মারধর করে এবং শ্লীলতাহানি ঘটায়। একই সঙ্গে ঘরে থাকা গরু কেনার জন্য রাখা প্রায় ২ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। ‎ভুক্তভোগীরা আরও জানান, এ ঘটনায় আহত রেজোওয়ানা চিকিৎসা নিতে বিলম্ব হওয়ার সুযোগে অভিযুক্তরা উল্টো থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
‎এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় একটি এজাহার দায়ের করেছে। তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : আব্দুস সবুর প্রতিনিধিকে জানান যে এজাহারের বিষয়টি নিশ্চিত করে তদন্ত  সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট