1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নরসিংদীতে গ্যারেজ ও দোকানে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ! - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুর জেলার গাছা থানাধীন মাদ্রাসা ছাত্রকে প্রাণ নাসের চেষ্টা! নরসিংদীতে গ্যারেজ ও দোকানে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ! মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য মেঘনায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত ১ শত ৫০ টাকার দ্ব‌ন্দে কেন্দ্র বা‌তিল! শ্রমিকদের তীব্র বিক্ষোভে প্রশাসনের নতি, টোল বন্ধের প্রতিশ্রুতি সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ! শরীয়তপুর সদর উপজেলায় গ্রাম আদালত  বিষয়ক উঠান বৈঠক  অনুষ্ঠিত হাইকোর্টের আদেশ অমান্য করে ইটভাটার মাটি কাটার অভিযোগ,থানায় জিডি! পিবিআই ঢাকা জেলা কর্তৃক আশুলিয়ার চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা মামলার আসামি গ্রেফতার 

নরসিংদীতে গ্যারেজ ও দোকানে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ!

ফালু মিয়া
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাব এলাকায় গ্যারেজ ও দোকান ঘিরে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সুরুজ মিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাগহাটা মৌজায় আরএস খতিয়ান নং ৮৮৪, দাগ নং ৬৭২ অনুযায়ী ২০ শতাংশ জমির মালিক সুরুজ মিয়া দীর্ঘদিন ধরে সেখানে গ্যারেজ ও দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে আসছেন। তবে সম্প্রতি ওই এলাকার কয়েকজন ব্যক্তি তার ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়। অভিযুক্তদের মধ্যে সাহেপ্রতাব এলাকার সুহরাভ, আবুল কালাম, জনি মিয়া, শফিকুল ইসলাম, মানিক মিয়াসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ তার গ্যারেজ ও দোকানে গিয়ে পুনরায় চাঁদা দাবি করে। দোকানদাররা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মারধর করা হয় এবং দোকান ও গ্যারেজে তালা লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় প্রাণনাশের ভয় দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন সুরুজ মিয়া। ঘটনায় তিনি ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তবে অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, উক্ত জমি তাদের বাপ-দাদার সম্পত্তি এবং তারা কোনো ধরনের চাঁদা দাবি করেননি। বরং মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে বলে দাবি তাদের। এ বিষয়ে নরসিংদী সদর থানার ওসি এ আর এম আল মামুন জানান, চাঁদাবাজির একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট