1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শ্রমিকদের তীব্র বিক্ষোভে প্রশাসনের নতি, টোল বন্ধের প্রতিশ্রুতি - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য মেঘনায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত ১ শত ৫০ টাকার দ্ব‌ন্দে কেন্দ্র বা‌তিল! শ্রমিকদের তীব্র বিক্ষোভে প্রশাসনের নতি, টোল বন্ধের প্রতিশ্রুতি সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ! শরীয়তপুর সদর উপজেলায় গ্রাম আদালত  বিষয়ক উঠান বৈঠক  অনুষ্ঠিত হাইকোর্টের আদেশ অমান্য করে ইটভাটার মাটি কাটার অভিযোগ,থানায় জিডি! পিবিআই ঢাকা জেলা কর্তৃক আশুলিয়ার চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা মামলার আসামি গ্রেফতার  রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ শরীয়তপুরে তিন ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন!

শ্রমিকদের তীব্র বিক্ষোভে প্রশাসনের নতি, টোল বন্ধের প্রতিশ্রুতি

শেখ মোঃ আকরাম হোসেন খোকসা (কুষ্টিয়া) 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কুষ্টিয়ার খোকসা হাইওয়ে মহাসড়ক বাস স্ট্যান্ড রোডের উপর দাঁড়িয়ে গাড়ির যানজট সৃষ্টি তৈরি করে দীর্ঘদিন অবৈধভাবে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন মোটর শ্রমিকরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে খোকসা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার নির্ধারিত টোল আদায়ের নির্দিষ্ট স্থান থাকলেও তা উপেক্ষা করে সরাসরি মহাসড়কের ওপর যানবাহন থামিয়ে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়েন চালক ও শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, পূর্ববর্তী সময়ে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের ছত্রছায়ায় এই অনিয়ম চালু ছিল। দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত চলাকালে বিষয়টি আরও আলোচনায় আসে।
এদিকে, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদের ধারাবাহিকতায় খোকসাতেও আন্দোলন জোরদার হয়। এর অংশ হিসেবেই হাজারো শ্রমিক এই বিক্ষোভে অংশ নেন।
কর্মসূচির একপর্যায়ে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে শুয়ে পড়েন এবং প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে কুষ্টিয়া থেকে পাংশা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাসমিন জাহান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করলে সামান্য উত্তেজনা সৃষ্টি হয়। পরে প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে অবৈধ টোল আদায় বন্ধের আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। তবে শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট