বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

শরীয়তপুরে তিন ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন!

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬




শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের তিন ফসলি কৃষিজমিতে অবৈধ ও অপরিকল্পিত মাছের প্রকল্প গড়ে তোলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে স্থানীয়দের পক্ষে জানে আলম হাওলাদার বাদী হয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। এতে ছয়গাঁও ইউপির সাবেক চেয়ারম্যান কামরুল হাসান ভুট্টু মজুমদার সহ স্থানীয় শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ছয়গাঁও ইউপির সাবেক চেয়ারম্যান কামরুল হাসান ভুট্টু মজুমদার বলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান লিটন মোল্লার নেতৃত্বে একটি চক্র এই ইউনিয়নের আরজিপম ও পাপরাইল এলাকায় প্রায় ৬০ একর তিন ফসলী জমি অবৈধভাবে কেটে অপরিকল্পিত মাছের খামার করছে। এতে করে কৃষি উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ফসলী জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি এঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। মানববন্ধনে আরও বক্তারা বলেন, তিন ফসলি জমিতে অবৈধভাবে মাছের প্রকল্প স্থাপন, মাটি কাটা এবং জমি দখলের কারণে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে জমির প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে এবং কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়ছে। এঘটনায় বর্তমান ইউপি চেয়ারম্যান লিটন মোল্লার গংদের দ্রুত গ্রেপ্তার দাবি করছি। এ ব্যাপারে ছয়গাঁও ইউপির বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান লিটন মোল্লা বলেন, আমরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমোদন নিয়ে মাছের প্রজেক্ট করতেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews