1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
হাইকোর্টের আদেশ অমান্য করে ইটভাটার মাটি কাটার অভিযোগ,থানায় জিডি! - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদ-উল-আজহা সম্প্রীতি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত ! মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি ! ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশভাউচার পেলেন সোহাগ খান ! জয়পুরহাটে দাখিল পরীক্ষার নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ ! সীতাকুণ্ডে হযরত আবু বকর সিদ্দিক (রা.) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ! আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ! ​তরুণদের তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে দাম বাড়ানোর জোরালো দাবি ! বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে ! নদীর হারিয়ে যাওয়া বৈরালী মাছ চাষকরণে মাছ চাষীদের মাঝে উপকরণাদি বিতরণ! মেঘনায় ভূমিসেবা মেলার উদ্বোধন তিনদিনব্যাপী মেলায় মিলবে ফ্রি ভূমি সেবা !

হাইকোর্টের আদেশ অমান্য করে ইটভাটার মাটি কাটার অভিযোগ,থানায় জিডি!

ফালু মিয়া
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

 

নরসিংদীর মনোহরদী উপজেলার হরিনারায়ণপুর এলাকায় হাইকোর্টের আদেশ অমান্য করে ইটভাটার মাটি কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আকন্দ (সুমন)সহ চারজনের বিরুদ্ধে মনোহরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী ‘এআরবি’ ইটভাটার মালিক নুরজাহান বেগম ২১ এপ্রিল ২০২৬ তারিখে জিডি নং ১১৩২ মূলে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা হলেন— আনোয়ার হোসেন মোড়ল (৫৫), যুবদল নেতা মো. সুমন (৩৫), রিফাত (২৫), মো. ফয়সাল (২৫) এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জন।

ভুক্তভোগী নুরজাহান বেগম জানান, তার প্রবাসী স্বামী আ. বাতেনের মালিকানাধীন হরিনারায়ণপুর এলাকার ‘এ আর বি’ নামের ইটভাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আনোয়ার হোসেন মোড়লের সঙ্গে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে তিনি নরসিংদী যুগ্ম জেলা জজ আদালত-২-এ ১০৬/১৯ নং একটি দেওয়ানী মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ১১ জুন ২০২৩ তারিখে সংশ্লিষ্ট জমিতে মাটি কাটার ওপর নিষেধাজ্ঞা প্রদান করেন বলে জানা যায়।

তবে অভিযোগ রয়েছে, আদালতের ওই নির্দেশনা উপেক্ষা করে সম্প্রতি অভিযুক্তরা ইটভাটার জন্য জোরপূর্বক মাটি কাটার চেষ্টা চালায়, যা আদালতের আদেশের সুস্পষ্ট লঙ্ঘন।

এ বিষয়ে ভুক্তভোগী নুরজাহান বেগম প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আদালতের নির্দেশনা থাকার পরও তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাটি কাটার চেষ্টা করছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

এ ব্যাপারে মনোহরদী থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট