সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, দু’জন আটক মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান কক্সবাজারে তোলপাড় : কোর্ট পুলিশের বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা নগদ ৩৬ লক্ষ টাকা, কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, প্রমাণের আগেই কাউকে অপরাধী বানানো যাবে না’ ​— বাংলাদেশ রেলওয়ে  বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর কক্সবাজারে ৩০০ চীনা নাগরিকের গোপন ঘাঁটি!

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি)

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬




বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন, শরীয়তপুরের গোসাইরহাটের পুত্রবধু, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক একাধিক বারের যুগ্ম আহবায়ক, কারা নির্যাতিত ছাত্রনেতা এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি)। ২০ এপ্রিল ২০২৬ দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

জানা গেছে, দলীয় নীতিমালা ও সাংগঠনিক কার্যক্রমে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার এই মনোনয়নকে ইতিবাচকভাবে দেখছেন এবং আশা প্রকাশ করেছেন যে, তিনি ভবিষ্যতে দলের নীতিনির্ধারণী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় শওকত আরা আক্তার (উর্মি) বলেন, দলের প্রতি আস্থা রাখার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি দেশের মানুষের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

আরও জানাগেছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তাদের অভ্যন্তরীণ বিবেচনা ও সাংগঠনিক মূল্যায়নের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করে থাকে। উল্লেখ্য, শওকত আরা আক্তার (উর্মি)র রাজনৈতিক পরিচিতি, তিনি সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ (রাজীব-আকরাম কমিটি)। সাবেক সহ-সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ (হাবীব-জুয়েল কমিটি)।

সাবেক সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ (টুকু-আলীম কমিটি)। সাবেক যুগ্ম আহ্বয়ক (ইডেন মহিলা কলেজ ছাত্রদল, লাল্টু-হেলাল কমিটি)। সাবেক যুগ্ম আহ্বয়ক (ইডেন মহিলা কলেজ ছাত্রদল, হেলাল-বাবু কমিটি)। সাবেক যুগ্ম আহ্বয়ক (ইডেন মহিলা কলেজ ছাত্রদল, হেলাল-বাবু কমিটি)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews