নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের বীরমাইজদিয়া এলাকায় অনুমোদনহীন একটি ব্যাটারি কারখানার দূষণের প্রভাবে শ্বাসকষ্টে ভুগে ২১ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃত শিশুর নাম মোছাঃ শরিফা (২১ মাস)। সে স্থানীয় বাসিন্দা কামাল হোসেন চৌধুরীর কন্যা। তাদের বাড়ি মির্জাপুর খালপার গ্রামে। পরিবারের অভিযোগ, বাড়ির পাশেই অবস্থিত একটি অবৈধ ব্যাটারি কারখানা থেকে নির্গত ক্ষতিকর এসিড ও দূষিত বায়ুর কারণে জন্মের পর থেকেই শিশুটি শ্বাসকষ্টে ভুগছিল। স্বজনরা জানান, কারখানাটি বাড়ি থেকে প্রায় এক বিঘা জমি দূরত্বে অবস্থিত হলেও এর বিষাক্ত ধোঁয়া ও পরিবেশ দূষণের প্রভাব আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভোগার পর মঙ্গলবার সকালে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে ওই অবৈধ ব্যাটারি কারখানা বন্ধসহ দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com