মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

কালীগঞ্জে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত উম্মোচনের লক্ষ্যে ৬০ জন যুবক- যুবতীকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।


মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর মিলনায়তনে জেন্ডার সমতা এবং সামাজিক অন্তর্ভূক্তিকরণ কর্মপরিকল্পনা ও পিআরএপি এর আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন তরুণ- তরুণীকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধনী ঘোষণা করেন পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম।
আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে পৌর এলাকার ৩০ জন তরুণ- তরুণী কালীগঞ্জ সোনালী ব্যাংকের মোড়স্থ আজিজ কম্পিউটার ও প্রশিক্ষণ সেন্টারে ৩০ দিনব্যাপী কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করবেন। অন্যদিকে পৌর এলাকার ২৯ জন তরুন ও একজন তরুনী মোট ৩০ জন তরুণ-তরুণী পূর্বাঞ্চল মায়ের দোয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টারে
৩০ দিনব্যাপী ড্রাইভিং বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করবে।  পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম বলেন, বর্তমান যুগে
প্রযুক্তিগত দক্ষতা অর্জন অত্যন্ত জরুরী। এ ধরণের প্রশিক্ষণ তরুণ- তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি তরুণ- তরুণীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। তাই এলাকার যুব সমাজকে দক্ষ হিসেবে গড়ে তুলতে এই প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করছি তারা সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে সবাই নিজ নিজ অবস্থানে এগিয়ে যাবে।
এই সময় অন্যান্যের মাঝে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews