মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

ব্যাটারি কারখানার দূষণে শিশুর বেদনাদায়ক মৃত্যু!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নরসিংদীর মনোহরদী উপজেলার  কাচিকাটা ইউনিয়নের বীরমাইজদিয়া এলাকায় অনুমোদনহীন একটি ব্যাটারি কারখানার দূষণের প্রভাবে শ্বাসকষ্টে ভুগে ২১ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মৃত শিশুর নাম মোছাঃ শরিফা (২১ মাস)। সে স্থানীয় বাসিন্দা কামাল হোসেন চৌধুরীর কন্যা। তাদের বাড়ি মির্জাপুর খালপার গ্রামে। পরিবারের অভিযোগ, বাড়ির পাশেই অবস্থিত একটি অবৈধ ব্যাটারি কারখানা থেকে নির্গত ক্ষতিকর এসিড ও দূষিত বায়ুর কারণে জন্মের পর থেকেই শিশুটি শ্বাসকষ্টে ভুগছিল। স্বজনরা জানান, কারখানাটি বাড়ি থেকে প্রায় এক বিঘা জমি দূরত্বে অবস্থিত হলেও এর বিষাক্ত ধোঁয়া ও পরিবেশ দূষণের প্রভাব আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভোগার পর মঙ্গলবার সকালে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে ওই অবৈধ ব্যাটারি কারখানা বন্ধসহ দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews