1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত প্রাণ গেল দুইজনের - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ :
দীঘিনালায় হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন! টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত প্রাণ গেল দুইজনের গাজীপুরে ব্যক্তিমালিকানাধীন জমি বনবিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন! রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার

টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত প্রাণ গেল দুইজনের

শাহ আলম, টাঙ্গাইল
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল আনুমানিক ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের হেলপার মজনু মিয়া (৪৩)। তিনি গোপালপুর উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। একই দুর্ঘটনায় বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (৪০) নিহত হন। তিনি একই উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ও কালিহাতী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহত ও নিহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও প্রয়োজনীয় স্থানে পাঠানো হয়।

ঘটনার পর সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করা হয়।

উদ্ধার কাজে অংশ নিতে গিয়ে স্থানীয় যুবক বিদ্যুৎ আহত হন। তিনি মাথায় আঘাত পান এবং পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট