1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
দীঘিনালায় হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন! - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন আইবিসিসিআই’র সঙ্গে ভারতীয় হাই কমিশনারের মতবিনিময় এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় দীঘিনালায় হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন! টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত প্রাণ গেল দুইজনের গাজীপুরে ব্যক্তিমালিকানাধীন জমি বনবিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন! রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

দীঘিনালায় হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন!

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) 
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিল পারভেজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কনিকা খীসা, থানার উপ-পরিদর্শক রাজিব শেখ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাজহারুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পাড়াকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে প্রথম দিনে ৩টি ইউনিয়নে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। কার্যক্রম বাস্তবায়নে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ১২০টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।
এই ক্যাম্পেইনের আওতায় মোট ১১ হাজার ২৮৫ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ক্যাম্পেইনটি সোমবার থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত চলবে। ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রথম দুই সপ্তাহ কমিউনিটি পর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এরপর এক সপ্তাহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমআর টিকাদান ক্যাম্পেইনটি মোট ১১ দিনব্যাপী পরিচালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট