1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
আইবিসিসিআই'র সঙ্গে ভারতীয় হাই কমিশনারের মতবিনিময় - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

আইবিসিসিআই’র সঙ্গে ভারতীয় হাই কমিশনারের মতবিনিময়

তরিকুল ইসলাম, কুটনৈতিক প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে ১৬ এপ্রিল ২০২৬-এ একটি মতবিনিময়মূলক অধিবেশনে ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই)-এর নবনিযুক্ত পরিচালকবৃন্দের একটি প্রতিনিধিদলকে স্বাগত জানান।

আইবিসিসিআই হলো ৫০০টিরও বেশি কোম্পানি নিয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম, যা ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতাকে উন্নীত করে।

হাই কমিশনার ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্বকে সুদৃঢ় করার ক্ষেত্রে আইবিসিসিআই-এর ভূমিকার প্রশংসা করেন। তিনি এই দুই দেশের ভৌগোলিক নৈকট্যকে বাস্তব অর্থনৈতিক সুযোগে রূপান্তরিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং বাণিজ্যিক সম্পর্ককে বৃহত্তর অর্থনৈতিক অংশীদারিত্ব, বিনিয়োগ ও ভ্যালু চেইন ইন্টিগ্রেশনে রূপান্তরিত করে একটি ভবিষ্যৎমুখী অর্থনৈতিক সম্পৃক্ততা গড়ে তোলার জন্য আইবিসিসিআই-এর প্রতি আহ্বান জানান।

হাই কমিশনার তাৎপর্য সহকারে উল্লেখ করেন, এই অঞ্চলের দুটি বৃহত্তম অর্থনীতি ও সংযুক্তি বিনির্মাণের ওপর গুরুত্বারোপকারী ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশ আঞ্চলিক অর্থনৈতিক একীকরণে নেতৃত্ব প্রদান করা এবং স্থিতিশীল ও ভবিষ্যৎ-উপযোগী সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার ক্ষেত্রে অনন্য অবস্থানে রয়েছে।

হাই কমিশনার আইবিসিসিআই প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পৃক্ততার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন, যার মধ্যে ভারতীয় রুপিতে বাণিজ্য নিষ্পত্তির জন্য নবপ্রবর্তিত প্রক্রিয়াসমূহ এবং অধিকতর দক্ষ আন্তঃসীমান্ত বাণিজ্য সহজতর করার ক্ষেত্রে প্রধান স্থল শুল্ক বন্দরসমূহে চলমান অবকাঠামোগত উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে।

এই সভাটিতে সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন এবং ভারত-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্বকে পরবর্তী স্তরে উন্নীত করার লক্ষ্যে যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট