রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহী বাগমারায়,অটোরিকশা ওট্রাকের মুখো মুখি সংঘর্ষ, আহত ৬ জন উচ্চশিক্ষার নামে ৫০ কোটি টাকা আত্মসাৎ ! বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন ! শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে দীঘিনালায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ! ঘোড়াঘাটে বলগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিতর্ক ! মেধা- শ্রম আর রেমিট্যান্সের নোয়াখালীর অপারঃ সও্বেও কাঙ্খিত আধুনিকায়নের অভাব। শ্রাবণ সন্ধ্যায় ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন মৌরশী সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ! নতুন কমিটিতে জায়গা পেয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে উচ্ছ্বাস !

কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণহীন একটি বালুবাহী ট্রাকের ধাক্কায় সড়কে কাজ করা দুই শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটাংর ৫ নম্বর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনে কর্মরত শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান।

নিহতরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ থানার বাসিন্দা হাসু (২০) ও আশরাফ (৩০)। তারা সড়ক উন্নয়ন প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। দুর্ঘটনার সময় সেখানে অন্তত ১৯ জন শ্রমিক কর্মরত ছিলেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews