মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

পটুয়াখালীর বাউফলে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড (জৈব বালাইনাশক) ব্যবহার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজন করেন ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টাপ্রাইজ। ১৯-০৪-২৬ ইং রবিবর সকাল ১১ : ৩০ মিনিটে গোল্ডেন ফুড হোটেলে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. মিলন হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার (ব্র্যাক) খন্দকার বায়জিদ বোস্তামী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স, বাউফলের ডিলার মিজানুর রহমান মজনু।
কর্মশালায় জৈব বালাইনাশক ব্যবহারের বিভিন্ন উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মিলন হোসেন বলেন , বায়ো পেস্টিসাইড ব্যবহার করলে মাটির উর্বরতা বজায় থাকে, পরিবেশ দূষণ কমে এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি হ্রাস পায়। অপরদিকে অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে এছাড়াও নানা ধরনের পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে উপজেলার প্রায় ৫০ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন। তারা জৈব পদ্ধতিতে ফসল উৎপাদনের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।
কর্মশালা শেষে উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে, টি – র্শাট, ব্র্যাক সিডের জৈব বালাইনাশক ও বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়।
স্থানীয় কৃষকদের মধ্যে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে এবং ভবিষ্যতে আরও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews