প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৯:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৭:০৩ পি.এম
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় চলমান মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার এক আসামিকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ সুমন ওরফে রাফি বেপারী (২০)। তিনি উপজেলার হাসানপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তার পিতা মোহাম্মদ বাছেদ বেপারী। পুলিশ জানায়, তার বিরুদ্ধে পূর্বে বরিশাল কোতোয়ালি থানায় একটি ডাকাতি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল ২০২৬ তারিখে এসআই সিদ্দিকুর রহমান ও এসআই রহিমের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজাপুর এলাকা থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয় এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত সুমন ওরফে রাফি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তিনি একজন পেশাদার অপরাধী।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অপরাধীরা যেখানেই থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে কোনো আপস নেই।”
পুলিশ আরও জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত