টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০.০০টায় আল বাইক রেস্টুরেন্ট, নতুন বাসস্টেশন,টাংগাইলে,তাহমিদ হজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা মসয়াব তাহমিদ এর সভাপতিত্বে( "তোমরা আল্লাহ তায়ালার উদ্দেশ্যে হজ ও উমরা পরিপূর্ণভাবে পালন করো"।সূরা বাকারাঃ১৯৬) হজ প্রশিক্ষিণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তাহমিদ হজ গ্রুপের প্রধান শরীয়াহ কনসালটেন্ট শায়খ আ ফ ম আকরাম হুসাইন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তাহমিদ হজ গ্রুপের সিনিয়র শরিয়াহ কনসালটেন্ট মুফতি শফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমানুল্লাহ বসন্তপুরী, মেডিকেল টিম প্রধান ডা.রাকিবুল হাসান,আশেকপুর জামে মসজিদ এর ইমাম ও খতিব মুফতি আনিছুর রহমান, টাংগাইল জেলাধীন সখিপুর উপজেলার দারুল উলুম ইসলামি মাদরাসার মুহতামিম মুফতি সিরাজুল ইসলাম,তাহমিদ হজ গ্রুপের মুয়াল্লিম মাও.মোঃ ফরিদুল ইসলাম, বনগ্রাম পুরাতন মাদরাসা সংলগ্ন জামে মসজিদ এর ইমাম মাওলানা হেদায়েতুল্লাহ, ইসলামী ফিকাহ একাডেমী টাংগাইল এর মুহতামিম মুফতি মাহমুদুল হক,সখিপুর উপজেলার নয়াবাড়ি বায়তুন নূর জামে মসজিদ এর খতিব মুফতি আল আমীন,তাহমিদ হজ গ্রুপের মুয়াল্লিম মাও.আনসার আলী,বনগ্রাম ঈদগাহ মাঠ জামে মসজিদ এর ইমাম মাওলানা শেখ ফরিদ, তাহমিদ হজ গ্রুপের মুয়াল্লিম মাওলানা মুজাফফর আলী, আলোচক হিসেবে উপস্হিত ছিলেন খেলাফত মজলিস টাংগাইল জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা মো.শহীদুল ইসলাম। প্রশিক্ষকগন হজ বিষয়ে বিভিন্ন ধরনের নিয়ম কানুন ও মছলা মাছায়েল সম্পর্কে এবংদিক নির্দেশনামূলক গুরুত্ব পূর্ণ আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com