1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১১ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ শরীয়তপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতা সমাপ্ত প্রবাসীর স্ত্রীর সাহসী লড়াই বিনিময়ে ৪ সন্তানসহ যাযাবর জীবন! মাতৃজাতির মর্যাদা ও নিরাপত্তা! গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক আড়াইহাজারে পৌরসভার নির্দেশ উপেক্ষা, নোটিশ অমান্য করেই চলছে ভবন নির্মাণ! শেরপুর হাসপাতালে নতুন পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. আমিরুল ইসলামের যোগদান। বাগমারার অবৈদ্ধ পুকুর খননের দায়ে  ভ্রাম্যমান আদালতে ১ জনের কারাবাস। শেরপুরে সড়ক অবরোধে অচল মহাসড়ক  ভোগান্তিতে হাজারো যাত্রী। রামগতিতে স্ত্রীর জন্য  মাকে পিটিয়ে স্ত্রীর ৯শর্ত মানতে না পেরে যুবকের আত্মহত্যার অভিযোগ। নড়িয়ায় চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে প্রাণি বিতরণ

মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

এ কে সরকার, মেঘনা (কুমিল্লা)
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

কুমিল্লা মেঘনায় অবৈধ ও ষড়যন্ত্রমূলক প্রতিহিংসার শিকার হয়ে রাধানগর ইউনিয়নের লক্ষণখোলা গ্রামের ৫ নং ওয়ার্ডের মেম্বার (প্যানেল চেয়ারম্যান) ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনকে মিথ্যা অভিযোগে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা থানা সংলগ্ন এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাখাওয়াত হোসেনের গ্রেফতারকে অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে অবিলম্বে তার মুক্তির দাবি জানান।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আসছেন সাখাওয়াত হোসেন। তিনি স্থানীয়ভাবে একজন জনপ্রিয় জনপ্রতিনিধি এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এসময় সাখাওয়াত হোসেনের ছোট ভাই মুক্তার হোসেন বলেন, “আমাদের পরিবার কখনোই কোনো ধরনের অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। আমরা দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে সংগ্রাম করেছি। কিন্তু এখনো কিছু স্বার্থান্বেষী মহল প্রতিহিংসাবশত মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে।”
তিনি আরও বলেন, “নির্বাচনে জনগণের ভালোবাসায় আমরা বিজয়ী হয়েছি। আমার ভাইয়ের নেতৃত্বে ৫ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে জয়লাভ করে। অথচ আজ তাকে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, অবিলম্বে সাখাওয়াত হোসেনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহীনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং রাধানগর ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট