1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ শরীয়তপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতা সমাপ্ত প্রবাসীর স্ত্রীর সাহসী লড়াই বিনিময়ে ৪ সন্তানসহ যাযাবর জীবন! মাতৃজাতির মর্যাদা ও নিরাপত্তা! গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক আড়াইহাজারে পৌরসভার নির্দেশ উপেক্ষা, নোটিশ অমান্য করেই চলছে ভবন নির্মাণ! শেরপুর হাসপাতালে নতুন পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. আমিরুল ইসলামের যোগদান। বাগমারার অবৈদ্ধ পুকুর খননের দায়ে  ভ্রাম্যমান আদালতে ১ জনের কারাবাস। শেরপুরে সড়ক অবরোধে অচল মহাসড়ক  ভোগান্তিতে হাজারো যাত্রী। রামগতিতে স্ত্রীর জন্য  মাকে পিটিয়ে স্ত্রীর ৯শর্ত মানতে না পেরে যুবকের আত্মহত্যার অভিযোগ। নড়িয়ায় চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে প্রাণি বিতরণ

ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২

মোঃ আশরাফুল ইসলাম, পঞ্চগড়
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগকে কেন্দ্র করে এক চিকিৎসকের ওপর হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে জিমি আক্তার নামে এক রোগীকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সঞ্জয় কুমার রায়ের ওপর দুই দফায় হামলা চালান বেলাল হোসেন ও নয়ন নামে দুই ব্যক্তি। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় ১৭ এপ্রিল অভিযুক্তদের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়। পরদিন (১৮ এপ্রিল) সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় রংপুর থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
ছড়িয়ে পড়া প্রায় ৫০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জরুরি বিভাগে বসে রোগীর ব্যবস্থাপত্র লিখছিলেন ডা. সঞ্জয় কুমার রায়। এ সময় পাশে নার্স, হাসপাতালের কয়েকজন কর্মী এবং রোগীর স্বজনরা উপস্থিত ছিলেন। হঠাৎ জরুরি বিভাগের পেছনের দরজা দিয়ে প্রবেশ করে দুই ব্যক্তি কর্তব্যরত অবস্থায় চিকিৎসককে মারধর ও গালাগাল করেন।
জানা গেছে, গত মঙ্গলবার সদর উপজেলার ঝিটকিখুরা এলাকার আরাফাত ইসলামের স্ত্রী জিমি আক্তার (১৮) টয়লেট ক্লিনার পান করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন। দুই দিন পর বৃহস্পতিবার বিকেলে ভুল চিকিৎসার অভিযোগ তুলে জরুরি বিভাগে অবস্থানরত ডা. সঞ্জয়ের ওপর হামলা চালানো হয়। পরে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে থানায় অভিযোগ দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট