কুমিল্লার মেঘনা উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। গত বুধবার (১৫ এপ্রিল) শুরু হওয়া চারদিনব্যাপী এ পরীক্ষা আগামীকাল শনিবার শেষ হওয়ার কথা রয়েছে।
উপজেলার মানিকারচর সরকারি কলেজ ও মানিকারচর এল.এল. মডেল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা উপলক্ষে মানিকারচর সরকারি কলেজে দুই দিনের জন্য শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার নিয়মিত কেন্দ্র পরিদর্শন ও তদারকি করছেন।
জানা গেছে, এবারের বৃত্তি পরীক্ষায় মোট ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এর মধ্যে ৬৫টি প্রাথমিক বিদ্যালয় ও ১৩টি কিন্ডারগার্টেন রয়েছে। পরীক্ষায় মোট ৭৩৩ জন শিক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও বাস্তবে অংশ নিয়েছে ৪২২ জন। অনুপস্থিত রয়েছে ৩১১ জন শিক্ষার্থী।
সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত কেন্দ্র পরিদর্শন করছেন। কেন্দ্র ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com