শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি

নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য!

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬




নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য
নির্ধারিত দামের বাইরে বিক্রি, ‘ভিআইপি’ সুবিধার অভিযোগ; ভ্রাম্যমাণ আদালতের দাবি ভুক্তভোগীদের

নরসিংদীতে জ্বালানি তেলের বাজারে ব্যাপক অনিয়ম ও ভোগান্তির অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে ড্রাম ও বোতলে তেল বিক্রি, অতিরিক্ত মূল্য আদায় এবং প্রভাবশালীদের বিশেষ সুবিধা দেওয়ার কারণে সাধারণ মোটরসাইকেল চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। জেলার সাহেব প্রতাপ ও শিবপুর এলাকার কয়েকটি ফিলিং স্টেশনে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সাহেব প্রতাপ আজাদ ফিলিং স্টেশনে দেখা যায়, শত শত মোটরসাইকেল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু লাইনের বাইরে পাম্পের পেছনের দিক দিয়ে বোতলে করে অকটেন বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। এতে নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে তেল বিক্রি করা হচ্ছে বলে জানান কয়েকজন চালক। লাইনে দাঁড়িয়ে থাকা এক মোটরসাইকেল চালক বলেন, “আমরা ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে আছি, অথচ পেছনের দিক দিয়ে বেশি দামে বোতলে তেল বিক্রি হচ্ছে। প্রতিবাদ করলে দুর্ব্যবহার করা হয়।” অন্যদিকে, শিবপুরের সুলতানা ফিলিং স্টেশনেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নির্ধারিত সময়ের পরও তেল সরবরাহ শুরু না করে দেরি করা হয় বলে জানান চালকরা। এ সময় কিছু প্রভাবশালী ব্যক্তিকে অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, পাম্পের কিছু কর্মচারী ও বাইরের ব্যক্তিদের সমন্বয়ে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত অর্থের বিনিময়ে লাইনে অপেক্ষমাণ সাধারণ চালকদের পাশ কাটিয়ে তেল সরবরাহ করা হচ্ছে। বিকেলে চালকরা একত্র হয়ে প্রতিবাদ জানালে সাময়িকভাবে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় তেল বিতরণ শুরু হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগী চালকদের দাবি, এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জরুরি। তারা অনিয়মে জড়িতদের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং জনদুর্ভোগ বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews