রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬




বগুড়া জেলার শেরপুর পৌরসভায় পৌর শহরের রামচন্দ্রপুর পাড়ায় (মাবিয়া কমপ্লেক্স উত্তর পাশে ) সাকিব প্রভাবগাটিয়ে ভবন নির্মাণ করছে।যা পৌর আইন মানা হচ্ছে না।

দীর্ঘদিন ধরে এসব আইন ও বিধি উপেক্ষা করে ভবন নির্মাণের স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী পৌর এলাকায় ভবন নির্মাণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক।
কিন্তু বাস্তবে শেরপুর পৌরসভার বিভিন্ন এলাকায় এসব বিধান মানা হচ্ছে না। তবে বগুড়া জেলার শেরপুর পৌরসভায় দীর্ঘদিন ধরে এসব আইন ও বিধি উপেক্ষা করে ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হচ্ছে। এমন অভিযোগ উঠেছে সচেতন মহল ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে,
পৌরসভার বিভিন্ন এলাকায় পরিকল্পনাহীনও গা-ঘেঁষাঘেঁষি ভবন নির্মাণের ফলে সড়ক সংকুচিত হয়ে পড়ছে, ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে এবং নাগরিক নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।
স্থানীয় সরকার পৌরসভা আইন, ২০০৯ অনুযায়ী পৌর কর্তৃপক্ষের দায়িত্ব নাগরিক সুবিধা নিশ্চিত করা, পানি সরবরাহ ও নিষ্কাশন ব্যবস্থা উন্নত রাখা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সড়ক রক্ষণাবেক্ষণ। তবে এসব দায়িত্ব পালনে শেরপুর পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

নগর বিশেষজ্ঞদের মতে, পরিকল্পনাহীন ভবন নির্মাণ একদিকে নগরবাসীর জীবনঝুঁকি বাড়াচ্ছে, অন্যদিকে শহরের নান্দনিক সৌন্দর্যও ধ্বংস করছে। দ্রুত কঠোর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে পৌরবাসীকে চরম মূল্য দিতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পৌর নাগরিক অভিযোগ করে বলেন, পৌর প্রকৌশল বিভাগ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তাঁদের দাবি।

ভবন মালিক সাকিব দিং প্রভাবশালী ব্যক্তি কোনো অনুমতি ছাড়াই স্থাপনা গড়ে তুলছে, অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

উক্ত বিষয়ে শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাথে যোগাযোগ করা হলে তিনি জানা ভবন নির্মাণকারীরা কোন অনুমতি নেননি। তার কোন ব্যবস্থা নিয়েছেন কি না জানতে চাইলে তিনি এই বিষয়টি এড়িয়ে যান।
শেরপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নতুন এসেছি। আমি শেরপুরে যোগদান করার পরে এখন পর্যন্ত নতুন কোন অনুমোদন দেইনি। আগে কি হয়েছে সেটা আমি জানি না।

সম্প্রতি সাকিব নামে এক ভদ্রলোক একটি বিল্ডিং নির্মাণ করতেছেন। আমরা অভিযোগ পেয়েছি যদি পৌরসভার আইন লঙ্ঘন করে বিল্ডিং করা হয়ে থাকে তাহলে অবশ্যই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব এবং বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখব।

সচেতন নাগরিকদের মতে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ সঠিকভাবে বাস্তবায়ন করা হয় নাই।পৌর প্রশাসক সরজমিনে পরিদর্শনে গেলেও কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেন নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews