শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ :
মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম

মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬




কুমিল্লার মেঘনা উপজেলায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশন এবং ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে নববর্ষ-১৪৩৩ এর উদ্বোধন করা হয়।

পরে সকাল ১০টায় মিলনায়তনে পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভা, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, ছয়টি স্টলের মাধ্যমে বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করা হয় এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়।
“নববর্ষের ঐতিহ্য, গণতন্ত্রের পুনর্জাগরণ” প্রতিপাদ্যে বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির অন্যতম ঐতিহ্যবাহী উৎসব। এ উৎসবকে ঘিরে উপজেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে উৎসবটি উদযাপনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, জনসাধারণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া, পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews