শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম

হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর!

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬




চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সরকারি অর্থায়নে নির্মিত একটি পারিবারিক সড়কে গেইট স্থাপনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
অভিযোগকারী পক্ষের দাবি, সড়কের উপর গেইট নির্মাণের ফলে (১৫-২০)টি পরিবারের মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। তারা বিষয়টি প্রশাসনের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে বিবাদী পক্ষ অভিযোগ অস্বীকার করে জানায়, গেইটটি মূলত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং বাড়ির মা-বোনদের পর্দার বিষয়টি বিবেচনায় রেখেই স্থাপন করা হয়েছে। তারা বলেন, “আমরা কোনোভাবেই মানুষের চলাচলে বাধা সৃষ্টি করার উদ্দেশ্যে গেইট দেইনি।”
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো: সেলিম জানিয়েছেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। তার মতে, বর্তমানে গেইটের কারণে চলাচলে তেমন কোনো বাধা সৃষ্টি হয়নি। তবে ভবিষ্যতে যদি কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
এদিকে স্থানীয়দের একটি অংশ দ্রুত বিষয়টির সুষ্ঠু সমাধান চাইলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নিয়াজ মোর্শেদ জানান, ঘটনা স্থলে গিয়ে সরেজমিনে তদন্ত না করে কোনো প্রকার মন্তব্য করা যাবে না বা করতে পারবো না।

সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদ আরমান জানান , এ ব্যাপারে উভয় পক্ষকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নোটিশ করা হয়েছে। উভয় পক্ষের বক্তব্য নিয়ে বিধিমত প্রয়োনীয় ব্যবস্থা নেয়া হবে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews