কোটালীপাড়ায় সামাজিক অনুষ্ঠানে যোগদান শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সংসদ সদস্য এস এম জিলানীর মতবিনিময়
গত ২৩ মার্চ ২০২৬ তারিখে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় এক সামাজিক অনুষ্ঠানে যোগদান শেষে স্থানীয় গণ্যমান্য ও সুধীজনদের সাথে মতবিনিময় করেন গোপালগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। স্থানীয় মান্দ্রা গ্রাম নিবাসী মোঃ কামাল হোসেন রউফের কন্যা সারাহ খানম এবং রতাল গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ শিকদারের পুত্র মোঃ রাসেল শিকদারের বিবাহ অনুষ্ঠান শেষে উক্ত মতবিনিময় কর্মসূচি সম্পন্ন হয়। এই সময় সদ্য নির্বাচিত সংসদ সদস্য জনাব জিলানী উপস্থিত সুধীজন বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রদত্ত সমস্যা, প্রয়োজন ও পরামর্শ মূলক বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সহকারী এটর্নী জেনারেল সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব শেখ রেজাউল করিম, জেলা ও দায়রা জজ মো: আলী মাসুদ শেখ, কোটালীপাড়া উপজেলা শাখা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সহ-সভাপতি ভিপি ফায়েকুজ্জামান, পৌর শাখা বিএনপি'র সভাপতি ইউসুফ দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, মুন্সী ইকবাল হোসেন, আহমদ হোসেন চৌধুরী মিনু মিয়া, আব্দুর রাজ্জাক শেখ, মৌলভী সেকেন্দার আলী শেখ, এডভোকেট আনোয়ার হোসেন খান, রিয়াজ মাহমুদ চৌধুরী, সেকেন্দার ফরাজী, আব্দুর রহিম শিকদার, শেখ মহিবুজ্জামান মঙ্গু, ইউপি মেম্বার মোঃ শহিদুল ইসলাম, সাবেক মেম্বার কামরুল মুন্সী, মো: শকত খান, শরিফুল ইসলাম নয়ন, টিপু চৌধুরী, মো: হোসেন ঠান্ডা, মো: ফারুক শেখ, লিটু খান, মো: আলী খান, মো: শামীম শেখ, মো: মুংগু শেখ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com