শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও মদ সহ আটক ৮ জন!

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬




গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ লিটার চোলাই মদ ও মদ তৈরীর উপকরণসহ ৮ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এ বিষয়ে থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর দিক-নিদের্শনায় কালীগঞ্জ থানা এলাকায় রাতব্যাপী মাদকের বিভিন্ন আস্তানায় এ অভিযান পরিচালনা করা হয়।


থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) (নিঃ) মো. মাসুদ রানা শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জামালপুর ইউনিয়নের বাগমারপাড়া মোল্লারটেক গ্রামের বোরহান এর বাঁশঝাড়ে অভিযান পরিচালনা করে। এ সময় বাগমারপাড়ার রফিকুল ইসলামের পুত্র সাইদুল ইসলাম লিপু (২৫) ও নজরুল ইসলামের পুত্র নাবিদুল (১৮), মোড়লপাড়ার মোতালিবের পুত্র পনির হাসান (২৩), জামালপুরের জাহাঙ্গীরের পুত্র মো. কাউছার  (২৩), খলাপাড়া গ্রামের আকরামের বাড়ীর ভাড়াটিয়া ও নীলফামারী সদরের নটখানা গ্রামের আবু বকর সিদ্দিকের পুত্র সাইম কিবরিয়া (১৯), পৌরসভার গোলাবাড়ী গ্রামের আ. রহমানের পুত্র মো. আতিকুল্লাহ তাওছিনকে (২০) আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। অপরদিকে এস আই (নিঃ) মোহাম্মদ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ মোক্তারপুর ইউনিয়নের সিংলাব গ্রামে অভিযান চালিয়ে মৃত সতিন্দ্র চন্দ্র দাসের পুত্র জীবন দাসকে (৪০) ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। এবং এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আয়ুবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নাগরী ইউনিয়নের ডিভাইন মার্সি হাসপাতালের পাশের প্রনয় গমেজের বসত বাড়ীর সামনের ঝোপ হতে মঠবাড়ী গ্রামের সুভাস বিশ্বাসের পুত্র সমীর বিশ্বাসকে (৩৫) ১৫ লিটার চোলাই মদ, মদ তৈরির উপকরণ পচাঁ গুড়, গ্যাস সিলিন্ডার ও গ্যাসের
চুলাসহ আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে ২৫ মার্চ ২০২৬ ইং তারিখ কালীগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা (নং ২৪, ২৬ ও ২৭) দায়ের করা হয়েছে। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে  আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews