শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬




খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে জব্দ করা ১৩৮ টুকরা অবৈধ কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুপারি বাগান এলাকায় একটি ট্রাক থেকে এসব কাঠ জব্দ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের ফোর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিনের নির্দেশনায় এবং জোন এডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমি’র নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে সেগুন, গর্জন, গোদা, চাপালিশ, কড়ই ও গামারসহ বিভিন্ন প্রজাতির মোট ১৩৮ টুকরা গোল কাঠ জব্দ করা হয়।
অভিযান চলাকালে বন বিভাগের উপ-রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তোজিম উদ্দিন উপস্থিত ছিলেন।
জব্দ করা কাঠের পরিমাণ প্রায় ৪৯৮.০১ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র পাহাড়ি বনাঞ্চল থেকে অবৈধভাবে কাঠ সংগ্রহ করে পাচারের চেষ্টা করে আসছিল। সেনাবাহিনীর এ অভিযানে সেই চক্রের বড় একটি চালান আটক করা সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews