1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মানিকগঞ্জ ঘিওরে  ঈদুল ফিতর উপলক্ষে  নালী  ইউনিয়নে  ভিজিএফ এর চাল বিতরণ                      - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে!  জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত!  ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে।  শরীয়তপুরের কেন্দ্রীয় ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম!  পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্!  সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়! 

মানিকগঞ্জ ঘিওরে  ঈদুল ফিতর উপলক্ষে  নালী  ইউনিয়নে  ভিজিএফ এর চাল বিতরণ                     

দেওয়ান মিজানুর রহমান,  মানিকগঞ্জ 
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

১৬ মার্চ  সোমবার    মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার  ৭ নং  নালী ইউনিয়নের  নালী বাজার প্রাঙ্গণে    দুঃস্থ , অসহায়, দুর্যোগআক্রান্ত  এবং হতদরিদ্র পরিবারের মাঝে     পবিত্র ঈদুল ফিতর  ২০২৬   উপলক্ষে  ৬৯১ জন  উপকার ভোগিদের  মাঝে বিনামূল্যে   প্রতিজনকে  ১০  কেজি করে  ভিজিএফ  এর চাল দেওয়া   হয়েছে।  ‌      জানা গেছে,   ঘিওর উপজেলা  প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সার্বিক   সহযোগিতায়  ৭ নং নালী   ইউনিয়ন পরিষদের  বাস্তবায়নে  নালী বাজার  প্রাঙ্গণে  সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উপকার ভোগিদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।   এসময় উপস্থিত ছিলেন,  নালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক  কর্মকর্তা ( ইউপি সচিব)  মুহাম্মদ সেলিম হোসেন , ট্যাগ অফিসার মোঃ শাহাদাৎ হোসেন,  ইউনিয়ন পরিষদের   ১,২ ও ৩  নং ওয়ার্ডের সংরক্ষিত সাধারণ সদস্য সালেহা বেগম,  ৪,৫ ও ৬  নং ওয়ার্ডের সংরক্ষিত সাধারণ সদস্য কামনা রাণী সরকার, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত সাধারণ সদস্য রাজিয়া, ১ নং ওয়ার্ড  সদস্য আবছার মিয়া, ২ নং ওয়ার্ড সদস্য মোঃ শওকত আলী মোল্লা,  ৩ নং ওয়ার্ড  সদস্য মোঃ আসলাম হোসেন, ৫ নং ওয়ার্ড  সদস্য মোঃ ছবেদ আলী বিশ্বাস, ৬ নং ওয়ার্ড  সদস্য মোঃ রাজীব মিয়া, ৭ নং ওয়ার্ড সদস্য মোঃ ওবায়দুল ইসলাম, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।    বর্তমান সরকারের  এমন   মহতী উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্ট জনেরা।   তাঁরা আরো বলেন,   স্বৈরশাসক হাসিনা   সরকারের পতনের পর থেকে ঘিওর উপজেলার  নালী ইউনিয়নের জনগণ নাগরিক সেবায় ভোগান্তিতে পড়েছেন।    ৭ নং নালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  মোঃ আব্দুল কুদ্দুস  ওরফে মধুকে  পরিষদে পাওয়া যায় না।  এছাড়া ৪ নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান ও ৮ নং ওয়ার্ড সদস্য জ্যোতিস চন্দ্র সরকার দীর্ঘ দিন ধরে  পলাতক রয়েছেন।    নালী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস ও তাঁর পলাতক দুই মেম্বারের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও  তাঁদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। জরুরি ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সমাজের বিশিষ্টজনেরা।

উল্লেখ্য,  ২০২৫ – ২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায়  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে     উপকার ভোগিরা বিনামূল্যে  চাল পেয়ে   মহাখুশিতে    মানিকগঞ্জ -১  আসনের মাননীয়  সাংসদ সদস্য  এস .এ. জিন্নাহ্  কবিরের     পক্ষ থেকে   মাননীয়  প্রধানমন্ত্রী    তারেক রহমানকে পবিত্র ঈদুল  ফিতরের  শুভেচ্ছা  ও   উষ্ণঅভিনন্দন   জানিয়েছেন।

ঈদ-উল-ফিতর শুধু আনন্দের দিন নয়, এটি সৌহার্দ্য, ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। এই উৎসব আমাদের শিখিয়ে দেয়, একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান ও সহমর্মিতার মাধ্যমেই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। ঈদের এই চেতনাই মানুষকে নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে এবং সমাজে শান্তি ও সম্প্রীতির পথকে সুগম করে। ফিতরের প্রকৃত সৌন্দর্য নিহিত রয়েছে মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে তোলার মধ্যে। যদি আমরা ঈদের এই মানবিক শিক্ষা সারা বছর ধারণ করতে পারি, তবে সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও শান্তির পরিবেশ আরও সুদৃঢ় হবে। তখনই ঈদের আনন্দ সত্যিকার অর্থে সবার জীবনে অর্থবহ হয়ে উঠবে। ঈদ-উল-ফিতর শুধু আনন্দের দিন নয়, এটি মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক মহৎ উপলক্ষ। এই উৎসব আমাদের শিখিয়ে দেয়, একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান ও সহমর্মিতার মাধ্যমেই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। ঈদের এই চেতনাই মানুষকে নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে এবং সমাজে শান্তি ও সম্প্রীতির পথকে সুগম করে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট