বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

সরদার একেএম নাসির উদ্দীন কালু শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় সুলতান সরদারের শুভেচ্ছা

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬




শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু নিযুক্ত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লন্ডন প্রবাসী বিএনপি নেতা সুলতান সরদার।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা এবং অভিজ্ঞ জননেতা হিসেবে সরদার একেএম নাসির উদ্দীন কালুর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তি শরীয়তপুর জেলার জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সরদার একেএম নাসির উদ্দীন কালু রাজনীতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছেন। তার নেতৃত্ব, অভিজ্ঞতা ও দূরদর্শী চিন্তা শরীয়তপুর জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের প্রতি তার অবদান জাতি সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রশাসক হিসেবে নতুন এই দায়িত্ব পালনের মাধ্যমে তিনি শরীয়তপুর জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সাধারণ মানুষ প্রত্যাশা করছে।

তিনি আশা প্রকাশ করেন যে, সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে সরদার একেএম নাসির উদ্দীন কালু তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং শরীয়তপুর জেলার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে নিরলসভাবে কাজ করবেন।

পরিশেষে তিনি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও তার নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন এবং আবারও তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews