1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার  ফিরে আসবে -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাকরি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ৪৩৮২ কর্মকর্তা-কর্মচারী! মেঘনায় ভাঙাচোরা রাস্তায় : দুর্ভোগে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ২০ হাজার কি.মি. খাল খনন ও পুনঃখনন করা হবে: মন্ত্রী এ্যানি মোঃ রফিকুল আলম এর শ্রমিক দিবসের অভিনন্দন! মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে প্রধান বাধা পুলিশ! দৃষ্টিপাত: রাজারহাটের উন্নয়ন ভাবনা মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালবৈশাখী ঝড় ও অতিবৃষ্টিতে দীঘিনালায় কৃষকের স্বপ্ন ভেসে গেল! ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের ঐতিহ্যবাহী জনতা উচ্চ বিদ্যালয় ফুলদী

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার  ফিরে আসবে -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

কাজী বাবলা, পাবনা
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
পাবনায় খাল খনন উদ্বোধনকালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন
শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার  ফিরে আসবে 
যারা শেকড় ভুলে যায় তাদের শেকড় উপড়ে ফেলতে বার বার ৫ আগস্ট ফিরে আসে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুল।

সোমবার (১৬ মার্চ) দুপুরে পাবনার হেমায়েতপুরের মন্ডলপাড়ার পদ্মকোল খনন উদ্বোধনী অষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরজানা শারমিন পুতুল বলেন, যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন  করতেছি? তাদের বলতে চাই- আমাদেরকে শেকড় ভুল গেলে চলবে না। আমরা যারা শেকড় ভুলে যাই, তাদের শেকড় উপড়ে ফেলতেই ৫ আগস্ট বার বার ফিরে আসে।

তিনি বলেন, উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছাই যথেষ্ট। আমরা চেয়েছি বলেই  ফ্যামিলী কার্ডের মতো একটি বড় প্রকল্প সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই হাতে নিতে পেরেছি। আমরা চেয়েছি বলেই প্রথম ক্যাবিনেট মিটিংয়ে ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করতে পেরেছি।

দেশব্যাপী নদী নালা খাল, জলাধার খনন ও পুন:খনন কর্মসূচির আওতায় পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পাবনা শহরের মন্ডলপাড়া থেকে নাজিরপুর পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন করা হবে। এই অঞ্চলের জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে এই খালের পানি ব্যবহার, প্রাকৃতিকভাবে মৎস্য উৎপাদনসহ নানা কারণে এই খালটি খনন করা হচ্ছে।

পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ও দলীয় নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট