1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সাজেকে আহত পর্যটককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠাল সেনাবাহিনী - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আদালতের নিষেধাজ্ঞা অমান্য ও পাকা স্থাপনা নির্মাণ করে চালাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান! মালিক পক্ষকে মারপিট জখম ও প্রাণনাশের হুমকি!  বাউফলে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ! রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, গৃহবধূকে মারধর ও লুটের অভিযোগ! বগুড়ায় কালবৈশাখী ঝড়ে ব্যবসায়ী নিহত মেঘনায় বিএনপির ৩৯ সদস্যের কমিটি অনুমোদন, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ! সুখের সন্ধানে আমরা ক’জন: পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা বাংলাবান্ধা আইসিপি চেকপোস্টে ২৪ হাজার ডলারসহ ভারতীয় নাগরিক আটক! কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনায় গ্রেফতার ৫! প্রেমের জেরে রক্তাক্ত সংঘর্ষ: প্রেমিককে কুপিয়ে জখম, পাল্টাপাল্টি চার বাড়িতে অগ্নিসংযোগ

সাজেকে আহত পর্যটককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠাল সেনাবাহিনী

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি)
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

রাঙামাটির সাজেকের চাম্পাকলা বাউন্তী এলাকায় পর্যটকবাহী একটি সিএনজি দুর্ঘটনায় পড়লে দ্রুত মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (১৪ মার্চ ) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নাম্বারবিহীন একটি সিএনজি দুর্ঘটনায় পতিত হয়। এতে ঢাকা মোহাম্মদপুরের পর্যটক অনিক অধিকারী গুরুতর আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি আর্মি রিজিয়নের অধীন বাঘাইহাট সেনা জোনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে সাজেক টিওবির পর্যটক স্কটের সহযোগিতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাফারি গাড়িতে করে আহত পর্যটককে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেনাবাহিনীর তাৎক্ষণিক ও মানবিক পদক্ষেপের ফলে আহত পর্যটক দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ পান। দুর্গম পাহাড়ি এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদানে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট