1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
দুটি নতুন ভবনের উদ্বোধন বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান  - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
​আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি স্থায়ী নিয়োগের দাবি: সংবাদ সম্মেলন ও ৭ দফা প্রস্তাবনা পেশ ! রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি!

দুটি নতুন ভবনের উদ্বোধন বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান 

আতিকুর রহমান,মেহেন্দিগঞ্জ
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় শিক্ষা উন্নয়নের ধারাবাহিকতায় দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ ২০২৬) সকালে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাতারহাট যুবলী ইনস্টিটিউশন–এর নতুন ভবনের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য জননেতা রাজিব আহসান এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি শিক্ষিত ও উন্নত সমাজ গঠনে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই। সরকারের পরিকল্পনার অংশ হিসেবে গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে।

তিনি আরও বলেন, নতুন ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীরা আরও সুন্দর ও মনোরম পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে। এতে শিক্ষা কার্যক্রমের মানও আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এরপর একই দিন মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নে অবস্থিত মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  এলাকাবাসী শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট