শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

ঝাউডাঙ্গায় ইউনিয়ন যুবদলের ইফতার মাহফিল

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬




সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) পবিত্র রমজানের ২৪তম দিনে ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল হুদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আলিমুজ্জামান আলিম, সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের
সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আখতারুজ্জামান বাপ্পি, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির প্রফেসর মো. ইকবাল হোসেন, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, ইয়াং মুসলিম জেনারেশনের সভাপতি মো. আব্দুল হান্নান, ঝাউডাঙ্গা বাজার কমিটির সেক্রেটারি মো. আবু মুসা। এছাড়া উপস্থিত ছিলেন শেখ মহাব্বত আলী, শাহজাহান আলী বাবলু, কবিরুল ইসলাম, মো. লিটন হোসেন, আলতাফ হোসেন, আইয়ুব আলী, মফিজুল ইসলাম, আব্দুল হাই, শাহজাহান আলী, ইয়াসিনসহ ইউনিয়ন যুবদলের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি
সঞ্চালনা করেন ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. শাহাদাত হোসেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews